ডোমারে আগুনে পুড়ল সাত বসতঘর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নীলফামারীর ডোমারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের পর এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। আগুনে মৃত কামরুল হুদার ছেলে রাবেল ও রুবেল, নুরুল হুদার ছেলে লিটন ও লিজু এবং সামছুল হুদার ছেলে জুয়েলের বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রুনা বেগম বলেন, আগুনে তাঁর ঘরসহ আশপাশের বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় একটি ঘরে আগুন জ্বলছিল। পরে আগুন ছড়িয়ে পড়ে বাকি ঘরগুলোতেও।

রাবেল আহমেদ বলেন, আগুনে ঘরের স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। সব মিলিয়ে ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এখন তাঁরা নিঃস্ব।

অগ্নিকাণ্ডে সাইকেল ও জামাকাপড় হারিয়েছে শিশু লামিশা। কান্নাজড়িত কণ্ঠে সে বলে, ‘আমার সাইকেলটা পুড়ে গেছে। অনেকগুলো জামাকাপড়ও পুড়ে গেছে।’

এদিকে স্থানীয় বাসিন্দা সাজেদুল ইসলাম জানান, এর আগেও ডোমারের অন্য একটি স্থানে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ির মেশিন চালু করতে সমস্যা হয়েছিল। ততক্ষণে আগুনে সব শেষ হয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুক্তি মাহমুদ। তিনি বলেন, রাস্তা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সেই বিলম্ব সামান্য সময়ের ছিল।

Share this news as a Photo Card

  • Related Posts

    উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, মজুত অনুসন্ধান করবে বাপেক্স

    ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। দীর্ঘ সময় পার হলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা…

    কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

    ডেস্ক নিউজঃ কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 10 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 14 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 16 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 29 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 51 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 33 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ০৩ নভেম্বর ২০২৬

    ডোমারে আগুনে পুড়ল সাত বসতঘর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob