শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

image_pdfSaveimage_print

ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন সরকারকে শান্তিতে থাকতে দেবেন বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও তার অর্থ এই নয় যে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হয়ে যাবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তাদের কাছে যেহেতু প্রচুর অর্থ রয়েছে, তাই দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো উপায়ে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে তাদের সেই নাশকতার চেষ্টাকে মিলিয়ে দেখা বা সংযোগ করা ঠিক হবে না।’

তৈরি পোশাক খাতের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পোশাকশ্রমিকদের এই অসন্তোষের সঙ্গে ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে–এ কথা সত্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। তবে সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।’

জ্বালানি খাতের পরিস্থিতি উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার বাজেট পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটে বরাদ্দ থাকলেও ক্রমাগত সরকারকে এত বড় অঙ্কের ভর্তুকি দেয়ার সক্ষমতা কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শুনছি যে সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়—অনেক…

    অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে জামায়াত আমির

    অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ
    ০৩ নভেম্বর ২০২৬

    শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob