চার দিন গ্যাস সরবরাহ বন্ধ নয়, কমতে পারে চাপ: পেট্রোবাংলা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কিছুটা কমে গিয়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলা আরও জানায়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য ছড়িয়ে দিচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

এ অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

  • Related Posts

    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    ডেস্ক নিউজঃ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তাহসিফের শেয়ার করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে…

    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    ডেস্ক নিউজঃ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩৫ হাজার টাকায় ছাড়, পরে ধরা পড়ল ৭৬ লাখের রাজস্ব ফাঁকি: ঢাকা কাস্টমসে সাকিব আনামকে ঘিরে তোলপাড়

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 0 views
    ৩৫ হাজার টাকায় ছাড়, পরে ধরা পড়ল ৭৬ লাখের রাজস্ব ফাঁকি: ঢাকা কাস্টমসে সাকিব আনামকে ঘিরে তোলপাড়

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 2 views
    শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 2 views
    আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

    মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 4 views
    হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের