সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এএফসি এশিয়ান কাপ। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। তবে সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, যাতায়াত ও লজিস্টিক জটিলতার কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন কঠিন হয়ে পড়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

গত মাসেও এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সৌদি আরব ও ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়তে থাকায় পরিস্থিতির পরিবর্তন ঘটে।

সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ক্লাব ফুটবলেও। গত সপ্তাহে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। ফলে ম্যাচটি স্থগিত করা হয়। সোমবার উজবেকিস্তানে পাহতাকোরের বিপক্ষে আল নাসরের ৬-২ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের পাঁচটিই রিয়াদে। টুর্নামেন্টের ৫১টি ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা ছিল শহরটিতে।

ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপও আয়োজন করবে দেশটি।

  • Related Posts

    মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, টেনেরিফের স্ট্রাইকারের মৃত্যু

    খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সিডি…

    নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

    খেলাধুলা ডেস্কঃ আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি উইমেন্স ট্রফি অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    মুক্তির আগেই বাজিমাত শাহরুখের ‘কিং’

    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    দিয়া মির্জার মুছে ফেলা ভিডিও ফেরানোর নির্দেশ হাইকোর্টের

    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 0 views
    পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক

    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    দৈনিক ৬০ টাকার উমেদার আশিকের দাপট, ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও জালিয়াতির অভিযোগ

    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    ঢাকায় আসছেন মুফতি তাকী উসমানি

    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 4 views
    সৌদি আরবে হুতিদের হামলায় পিছিয়েই গেল এশিয়ান কাপ