সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির পেছনে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে।

রায়ের বিবরণ অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে তল্লাশি চালিয়ে বুটের ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কর্মকর্তারা।

কাস্টমস কমিটি জানিয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক আইনে চোরাচালান বা পাচার হিসেবে গণ্য হয়েছে।

কমিটি ওই ব্যক্তিকে জব্দ করা জমজমের পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে। একই সঙ্গে জব্দ করা পানিগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

সরকারি কৌঁসুলিপক্ষ ওই ব্যক্তিকে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়ার এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল।

তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করেছে। রায়ে বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তি।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা এবং এ ধরনের অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে।

সূত্র: খালিজ টাইমস

  • Related Posts

    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় ট্রেকারসহ আটজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বত) আনাদোলু এজেন্সির…

    হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    ভারতীয় হিমালয়ে তুষারপাতে ট্রেকারসহ নিখোঁজ ৮

    সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

    শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

    শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

    কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হুমায়ুন কবির

    কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হুমায়ুন কবির

    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী