কেরানীগঞ্জে উচ্ছেদের পরে আবারো দখলে ফুটপাত-সড়ক

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে অভিযানের এক দিন না যেতেই আবারও উচ্ছেদ করা স্থান দখল হয়ে গেছে। আগের মতোই ফুটপাত ও সড়কের ওপর বসতে শুরু করেছে অবৈধ দোকানপাট। এতে প্রশাসনের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা ও স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাব এবং উদাসীনতার সুযোগে দখলদাররা আবারও জায়গা দখল করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর এলাকায় ফুটপাতের প্রতিটি দোকান থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। স্থানীয় প্রভাবশালী একটি চক্র এসব দোকান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ রয়েছে। এই অর্থ বিভিন্ন মহলে ভাগ-বাঁটোয়ারা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

গত সোমবার যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হলেও স্থায়ীভাবে তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর তদারকি না থাকায় পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকঢোল পিটিয়ে অভিযান চালানো হলো। দুই শতাধিক দোকান উচ্ছেদের খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু বাস্তবে অভিযানের সুফল পাওয়া যায়নি। উচ্ছেদের পরদিনই আবার আগের জায়গায় দোকান বসেছে। তাদের প্রশ্ন, অভিযান যদি স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জন্যই হয়ে থাকে, তাহলে এত দ্রুত কীভাবে আবার ফুটপাত ও সড়ক দখল হলো?

আনিসুজ্জামান নামের এক পথচারী বলেন, আমরা ভেবেছিলাম উচ্ছেদের পর অন্তত ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারব। কিন্তু একদিন যেতে না যেতেই আবার দোকান বসেছে। প্রশাসন অভিযান চালানোর পরও কীভাবে অসাধু ব্যবসায়ীরা আবার জায়গা দখল করছে, সেটি আমাদের বোধগম্য নয়। এটি কি শুধু লোকদেখানো অভিযান, নাকি অভিযান শেষে তদারকির অভাবের সুযোগ নিচ্ছে দখলদাররা?’

স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি অবৈধভাবে দোকান বসানোর পেছনে কারা জড়িত এবং চাঁদা আদায়ের অভিযোগের সঙ্গে কারা সম্পৃক্ত, তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও পুনর্দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ‘সড়ক ও ফুটপাত দখল করার কোনো সুযোগ নেই। আবারও দখল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, মজুত অনুসন্ধান করবে বাপেক্স

    ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। দীর্ঘ সময় পার হলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা…

    কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

    ডেস্ক নিউজঃ কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 11 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 14 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 16 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 29 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 51 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 34 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ০৪ নভেম্বর ২০২৬

    কেরানীগঞ্জে উচ্ছেদের পরে আবারো দখলে ফুটপাত-সড়ক

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob