পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

image_pdfSaveimage_print

পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করে। আজ থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পণ্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পণ্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।’

Share this news as a Photo Card

  • Related Posts

    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

    ডেস্ক নিউজ : উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। রাতভর হিমেল বাতাসে কাঁপছে জনপদ। ভোর ও সকালে শীতের অনুভূতি থাকছে বেশি। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে…

    নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ডেস্ক নিউজ : নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 17 views
    দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 17 views
    তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 13 views
    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 13 views
    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো
    ০৪ নভেম্বর ২০২৬

    পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob