মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

সেই স্টোরিতে মেসি লেখেন, কিছু বলার ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক।

সেইসঙ্গে মিগেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি।

এছাড়া, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার সিডি তেনেরিফে ও এফসি অ্যান্ডোরার ম্যাচে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুসের সাথে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরপরই তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই দে মিগেল কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। চিকিৎসকরা তাঁকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হলেও তার স্নায়বিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ নভেম্বর সকাল ৮টায় তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card

  • Related Posts

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। দলের হয়ে দুই অঙ্কের…

    প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

    ক্রীড়া ডেস্ক : সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 8 views
    জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 8 views
    রাজধানীর মিরপুরে বাসে আগুন

    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 11 views
    ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 17 views
    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 14 views
    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 14 views
    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ
    ০৪ নভেম্বর ২০২৬

    মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob