টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। অভিযানে চক্রটির জিম্মিদশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার এবং তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাহাড়ে অবস্থান নেওয়া মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি গোলাগুলি হয়। এ সময় দায়িত্ব পালনকালে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাস্থল থেকে অপহৃত ও পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করার পাশাপাশি তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা উভয়েই রয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অর্ধশতাধিক মানুষকে ওই গহিন পাহাড়ের গোপন আস্তানায় জড়ো করে জিম্মি রেখেছিল চক্রটি। ক্যাম্পের কুখ্যাত মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত এই সংঘবদ্ধ পাচার চক্রটি নিয়ন্ত্রণ করছিল। যৌথ বাহিনী আস্তানায় হানা দিলে অপরাধীরা গুলিবর্ষণ শুরু করে, যার জবাবে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাচারের শিকার ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে এ সমন্বিত অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এস. সাজেদুর রহমান জানান, পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। পুরো অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনায় আগুনে পুড়ল সাত দোকান, ক্ষতি কোটি টাকা

    নেত্রকোনা প্রতিনিধিঃ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনার দুই উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে তুলা, কাপড়, ধানসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় এক কোটি…

    নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

    দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 0 views
    বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 0 views
    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 1 views
    সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

    ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 5 views
    ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 4 views
    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    জীবন-জীবিকায় বরকত লাভের উপায়

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 6 views
    জীবন-জীবিকায় বরকত লাভের উপায়
    ০৫ নভেম্বর ২০২৬

    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob