শিল্পকলা একাডেমিতে দূর্নীতির বরপূত্র ও ফ্যাসিস্ট পুনর্বাসনের মাস্টারমাইন্ড জাসদ নেতা শেখ এহসানুর রহমান।

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইনস্ট্রাক্টর (নাট্যকলা) শেখ এহসানুর রহমানের বিরুদ্ধে প্রশিক্ষণ বিভাগের অন-জব ট্রেনিংয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নথিপত্র অনুযায়ী, দুটি প্রশিক্ষণ কর্মশালার কথা বলে তিনি নিজের নামে ৪,৯৯,০০০ টাকা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া উত্তোলন করলেও বাস্তবে একটি কর্মশালারও আয়োজন করা হয়নি।

নিজেকে জাসদ ছাত্রলীগের নেতা পরিচয় দানকারী জনাব এহসানুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অমান্য করে সাড়ে আট বছর ধরে চাকরি না করেও প্রায় ৯২ লক্ষ টাকা তুলে নিয়েছেন। যেকারনে এবছর অডিট আপত্তিও হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, তিনি প্রশিক্ষণ বিভাগের ইনস্ট্রাক্টর হলেও সংগীত বিভাগ ও প্রশাসন বিভাগের দাপ্তরিক নথিপত্র নিজে সরাসরি সচিব ও মহাপরিচালকের নিকট ডিল করেন, বদলী, পদোন্নতি, বিভাগীয় মামলা নিস্পত্তি সংক্রান্ত তদবিরসহ আউটসোর্সিং ও মাস্টাররোলের নিয়োগ বাণিজ্য সবকিছুর সংগেই তিনি প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া তিনি আলোকচিত্র প্রদর্শনীর নামে বরাদ্দকৃত অর্থ দিয়ে ক্যামেরা না কিনে, কোথাও কোথাও প্রদর্শনীর আয়োজন না করেই টাকা আত্মসাৎ করার সুনির্দিষ্ট তথ্য দাপ্তরিক নথিতে উঠে এসেছে। উপস্থাপক না হলেও তিনি সংগীত বিভাগ আয়োজিত সকল অনুষ্ঠানে উপস্থাপনা করে অযাচিতভাবে হাজার হাজার টাকার সম্মানী হাতিয়ে নিচ্ছেন।

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিন্ডিকেট তৈরির প্রধান কারিগর এই এহসানুর রহমান। সিন্ডিকেটের মাধ্যমেই তিনি নির্বিঘ্নে অপকর্ম এবং দুর্নীতি করা যাচ্ছেন। এছাড়া বিগত ফ্যাসিস্ট আমলের মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অতিঘনিষ্ঠ হিসেবে স্বীকৃত সুন্দরী নারী কর্মকর্তাদের সঙ্গেও তার ঘনিষ্ঠতার বিষয়টি একাডেমিতে এখন ব্যাপক আলোচিত হচ্ছে। এসব অভিযোগ সম্পর্কে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। তবে প্রতিবেদকের হাতে সমস্ত প্রমাণাদি রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    বিশেষ প্রতিবেদকঃ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুটি ওষুধের নমুনা সরকারি পরীক্ষাগারে নিম্নমানের প্রমাণিত হওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি হলো মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস…

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্যখাত থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করার ঘোষণা দিয়েই দায়িত্ব নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের হয়রানি বন্ধ করা এবং মন্ত্রণালয়কে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 12 views
    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত

    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    • By Moon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 15 views
    মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 17 views
    রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 30 views
    পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 52 views
    দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    • By admin admon
    • নভেম্বর ১১, ২০২৬
    • 34 views
    বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    ০৫ নভেম্বর ২০২৬

    শিল্পকলা একাডেমিতে দূর্নীতির বরপূত্র ও ফ্যাসিস্ট পুনর্বাসনের মাস্টারমাইন্ড জাসদ নেতা শেখ এহসানুর রহমান।

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob