আমিরাতের ক্লাবে যুক্ত হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে তরুণ প্রতিভা বিকাশের ছয় বছর পূর্তি উদযাপনকালে দুবাইয়ের ফুটবল ক্লাব ‘ফুরসান হিস্পানিয়া এফসি’ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্তো কার্লোস এবং ফার্নান্দো হিয়েরোকে স্বাগত জানিয়েছে। স্পেন ও ব্রাজিলের এই দুই সাবেক ফুটবলার এখন ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা মিশেল সালগাদো এবং ফয়সাল বেলহুলের সঙ্গে যুক্ত হলেন। এর মাধ্যমে ফুরসান হিস্পানিয়া তাদের উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘ফুরসান হিস্পানিয়া ডে’ উদযাপনের সময় এই ঘোষণাটি দেওয়া হয়। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির অগ্রগতি অর্জনের সময় তাদের খেলোয়াড়, পরিবার, কোচ এবং অংশীদাররা এই আয়োজনে একত্রিত হয়েছিলেন।

রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার সালগাদো এবং আমিরাতি উদ্যোক্তা ও বিনিয়োগকারী ফয়সাল বেলহুল মিলে ‘ফুরসান হিস্পানিয়া’ প্রতিষ্ঠা করেন। এটি মূলত ‘স্প্যানিশ সকার স্কুলস’-এর ভিত্তির ওপর গড়ে উঠেছে। যা ফুটবল উন্নয়ন কর্মসূচিটি সালগাদো নিজেই দুবাইতে চালু করেছিলেন। প্রকল্পটি শুরুতে স্প্যানিশ ফুটবল প্রশিক্ষণের পদ্ধতির মাধ্যমে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছিল। পরবর্তীতে এটি একটি প্রতিযোগিতামূলক ফুটবল ক্লাবে রূপান্তরিত হয়, যা তৃণমূল পর্যায় থেকে পেশাদার ফুটবল পর্যন্ত খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে।

প্রতিষ্ঠার মাত্র চার মাস পরেই ফুরসান হিস্পানিয়া সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগে প্রবেশ করে এবং ২০২০ সালের ডিসেম্বরে তাদের প্রথম লিগ ম্যাচটি খেলে। ২০২১-২২ মৌসুমে ক্লাবটি দ্বিতীয় বিভাগের শিরোপা জয় করে এবং মাত্র দ্বিতীয় মৌসুমেই প্রথম বিভাগে উন্নীত হয়। এরপর থেকে ক্লাবটি শত শত তরুণ ফুটবলারের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছে। এখান থেকে উঠে আসা অনেক খেলোয়াড় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পেশাদার ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া, ক্লাবটি স্প্যানিশ দল সেল্টা ভিগোর সঙ্গে চুক্তিসহ বেশ কিছু আন্তর্জাতিক অংশীদারিত্বও গড়ে তুলেছে।

২০২৫ সালে ফুরসান হিস্পানিয়া তাদের একাডেমি এবং মূল দলের কার্যক্রমকে একটি একক কাঠামোর আওতায় নিয়ে আসে। এর ফলে খেলোয়াড়রা একেবারে শুরুর পর্যায় থেকে সিনিয়র ফুটবল পর্যন্ত একটি সমন্বিত প্রশিক্ষণ দর্শনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

ব্রাজিলিয়ান কিংবদিন্তি কার্লোস এবং হিয়েরো এখন ক্লাবের প্রশিক্ষণ দর্শন, কোচদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে অবদান রাখবেন। কার্লোস ২০০২ সালে ব্রাজিলের হয়ে ফিফা বিশ্বকাপ জয় করেছিলেন, অন্যদিকে হিয়েরো রিয়াল মাদ্রিদে ১৪ মৌসুম কাটিয়েছেন এবং স্পেন জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। ২০০০ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সময় তারা দুজনেই সালগাদোর সতীর্থ ছিলেন।

‘ফুরসান হিস্পানিয়া’-এর সহ-প্রতিষ্ঠাতা বেলহুল জানান, দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের তরুণ খেলোয়াড়দের পেশাদার ফুটবলার হওয়ার প্রকৃত সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২০ সালে মিশেল ও আমি যখন ফুরসান হিস্পানিয়া প্রতিষ্ঠা করি, তখন আমাদের উদ্দেশ্য ছিল দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের তরুণদের পেশাদার ফুটবলে খেলার একটি বাস্তব সুযোগ তৈরি করে দেওয়া। ছয় বছর পর, আমরা একটি লিগ শিরোপা জিতেছি, আমাদের খেলোয়াড়রা বিদেশে খেলার সুযোগ পাচ্ছে এবং আমাদের একাডেমি ও ক্লাব এখন একটি সমন্বিত একক হিসেবে কাজ করছে। দুবাইয়ের ক্রীড়া যাত্রার অংশ হিসেবে নতুন প্রজন্মকে সমর্থন জোগাতে পেরে আমরা গর্বিত।

সালগাদো একাডেমি প্রতিষ্ঠার পর থেকে অর্জিত অগ্রগতির ওপর আলোকপাত করেন। তিনি বিশ্বাস করেন, রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থদের আগমন ক্লাবের তরুণ খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য আরও একটি মূল্যবান সুযোগ তৈরি করবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে কার্লোসও উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, দুবাই এখন বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া নগরী হয়ে উঠেছে এবং এখানকার খেলোয়াড়দের মধ্যে প্রকৃত প্রতিভা রয়েছে। আমার বন্ধু মিশেল ও ফার্নান্দোর সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই তরুণ খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা গড়ে তুলতে আমি সাহায্য করতে চাই।

হিয়েরো যোগ করেন, ফুরসান হিস্পানিয়া একজন খেলোয়াড়কে সামগ্রিকভাবে গড়ে তোলার লক্ষ্যে কৌশল, চরিত্র গঠন এবং শিক্ষার ওপর জোর দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গি আমার নিজস্ব বিশ্বাসের সঙ্গে মিলে যায়। আমি কোচ ও খেলোয়াড়দের পরিবারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, যাতে সংযুক্ত আরব আমিরাতের আরও বেশি তরুণ খেলোয়াড় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

Share this news as a Photo Card

  • Related Posts

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাঘিনীরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের…

    এবিজি ইউনিভার্সিটি কাপের চ্যাম্পিয়ন ইউল্যাব

    খেলাধুলা ডেস্কঃ সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। আজ শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলায় ২০৫ রানের লক্ষ্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 17 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 17 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 16 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ১৩ নভেম্বর ২০২৬

    আমিরাতের ক্লাবে যুক্ত হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob