সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ কেন্দ্র থেকে ২০২৮ সালের জুনে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ যুক্ত হবে।

সোমবার (১৬ নভেম্বর) দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) আয়োজিত প্রকল্প-সংশ্লিষ্ট এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু।

এ ছাড়া অনুষ্ঠানে ইজিবি পিএলসির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল বা সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভির পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। এ ছাড়া প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণের কাজও চলছে।

কর্মশালায় আরও জানানো হয়, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি) বাস্তবায়নেও প্রকল্পটি সহায়ক হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

    ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ এ অঞ্চলে…

    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    ডেস্ক নিউজঃ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 0 views
    যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

    সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 2 views
    সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

    ইবোলা জয় করে সচেতনতা বাড়াচ্ছেন চিকিৎসক

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 9 views
    ইবোলা জয় করে সচেতনতা বাড়াচ্ছেন চিকিৎসক

    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 15 views
    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 15 views
    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 16 views
    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি
    ১৭ নভেম্বর ২০২৬

    সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob