চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক: চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন, প্রতিটি সম্পর্কেরই ইতি ঘটেছে বিচ্ছেদে। তবু জীবনের এসব অধ্যায় নিয়ে কোনো আক্ষেপ নেই হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের। বরং অতীতের সম্পর্কগুলো থেকে পাওয়া অভিজ্ঞতা তাকে নিজের সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, প্রেম, একাকিত্ব ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ৫৭ বছর বয়সী এই তারকা। বিশেষ করে সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে জীবনের অত্যন্ত কঠিন ও হতাশাজনক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

মঙ্গলবার বেনি ব্লাঙ্কো, লিল ডিকি ও তার স্ত্রী ক্রিস্টিন বাতালুকোর সঞ্চালনায় ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন লোপেজ। সেখানে নিজের চারটি বিয়ে এবং সম্পর্কের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এর আগে ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি ও বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী।

নিজের অতীত সম্পর্কের দিকে ফিরে তাকিয়ে লোপেজ উপলব্ধি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি অন্যের ভালোবাসার মধ্যে জীবনের স্থিতিশীলতা খুঁজেছেন। খ্যাতি, পরিচিতি ও মানুষের ভিড়ের মধ্যেও তাকে একাকিত্বের সঙ্গে লড়তে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হলেও অনেক সময় নিজেকে দিশাহীন মনে হয়েছে। সাধারণ মানুষের ধারণা, তারকাদের চারপাশে সব সময় অসংখ্য মানুষ থাকেন। কিন্তু এত মানুষের উপস্থিতির মধ্যেও একাকিত্ব অনুভব করতে হয়।

লোপেজের ভাষ্য, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি কোনো স্বার্থ বা প্রাপ্তির হিসাব না করে তাকে ভালোবাসবেন। সেই প্রত্যাশা থেকেই এক সম্পর্ক শেষ হওয়ার পর আরেক সম্পর্কে জড়িয়েছেন। প্রতিবারই মনে হয়েছে, নতুন মানুষটির সঙ্গে হয়তো জীবনের অপূর্ণতাগুলো পূর্ণতা পাবে।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা যে তাকে কম ভোগায়নি, সেটিও স্বীকার করেছেন এই তারকা। বিশেষ করে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে তার মন্তব্য, অভিজ্ঞতাটি ছিল সব দিক থেকেই কঠিন ও হতাশাজনক। বিষয়টি নিয়ে আর বিস্তারিত কথা বলতেও আগ্রহী নন তিনি।

বিচ্ছেদের মতো কঠিন পরিস্থিতিতেও নিজের ব্যক্তিত্ব ও নৈতিক অবস্থান অটুট রাখার ওপর গুরুত্ব দিয়েছেন লোপেজ। তার মতে, সম্পর্কের ইতি ঘটলেও নিজের আচরণ নিয়ে যেন পরে অনুশোচনা করতে না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

অতীতের দিকে ফিরে লোপেজ বলেন, তিনি প্রতিটি সম্পর্কেই মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন। একজন মানুষ হিসেবে এমন কোনো আচরণ করেননি, যা নিয়ে পরে লজ্জিত হতে হবে। কঠিন সময়ে ক্ষোভ বা রাগের বশে অন্যকে আঘাত করার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু সেই আবেগ সামলে রাখাই গুরুত্বপূর্ণ। বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া অন্যদের প্রতিও নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে আপাতত পঞ্চমবার বিয়ের কোনো ইচ্ছা নেই লোপেজের। যদিও ভবিষ্যতে আর কখনো প্রেমে জড়াবেন না, এমন সিদ্ধান্তের কথাও জানাননি তিনি।

ব্যক্তিগত জীবনে নতুন আরেকটি পরিবর্তনের মধ্য দিয়েও যাচ্ছেন এই তারকা। সন্তানদের কলেজে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে যাওয়ার পর নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি। সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে তার যমজ সন্তান ম্যাক্স ও এমের বয়স এখন ১৮ বছর। দুজনই কলেজে পড়তে বাড়ি ছেড়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর জিমি ফ্যালনের অনুষ্ঠানে অংশ নিয়ে সন্তানদের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে নিজের আবেগের কথা জানিয়েছিলেন লোপেজ। তার ভাষ্য, সন্তানদের চলে যাওয়ার সময় যত ঘনিয়ে আসছিল, তার কয়েক মাস আগে থেকেই তিনি কান্নায় ভেঙে পড়তেন।

প্রায় দুই দশক ধরে সন্তানদের একা বড় করেছেন এই তারকা। জীবনের দীর্ঘ সময় কোনো না কোনো সম্পর্কে থাকার পর এখন নিজের পছন্দ, ইচ্ছা ও সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে জীবন কাটানোর অভ্যাস করছেন তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    বিনোদন ডেস্ক: জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমায় পরবর্তী ০০৭ চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম চূড়ান্ত হওয়ার পর এবার আলোচনায় এসেছে তাঁর বিপরীতে অভিনয় করতে যাওয়া নারী চরিত্রটি। কে হচ্ছেন নতুন ‘বন্ড…

    আমার মৃত্যুর পর সব সম্পত্তি পাবে তামিল জনগণ : রজনীকান্ত

    বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা আর দর্শকের ভালোবাসা দুটিই রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারের বড় শক্তি। একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা এই অভিনেতা আজ কোটি টাকার মালিক। তবে মৃত্যুর পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 34 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 11 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob