বলিউডের খলনায়ক মুকেশ ঋষি এখন ঢাকায়

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক: বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি ঢাকায় এসেছেন। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।

বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়।

আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে তাঁর অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ ঋষি। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাঁকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

Share this news as a Photo Card

  • Related Posts

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    বিনোদন ডেস্ক: জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমায় পরবর্তী ০০৭ চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম চূড়ান্ত হওয়ার পর এবার আলোচনায় এসেছে তাঁর বিপরীতে অভিনয় করতে যাওয়া নারী চরিত্রটি। কে হচ্ছেন নতুন ‘বন্ড…

    আমার মৃত্যুর পর সব সম্পত্তি পাবে তামিল জনগণ : রজনীকান্ত

    বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা আর দর্শকের ভালোবাসা দুটিই রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারের বড় শক্তি। একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা এই অভিনেতা আজ কোটি টাকার মালিক। তবে মৃত্যুর পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 34 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 11 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    বলিউডের খলনায়ক মুকেশ ঋষি এখন ঢাকায়

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob