সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে থাকা অপর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরের সদর ইউনিয়নে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় ইউসুফ (২৩) নামে এক এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় গুরুতর আহত…

    সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    ডেস্ক নিউজ : সুন্দরবনের গহিন অরণ্যে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 0 views
    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 5 views
    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    আগেভাগে দিনের খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    আগেভাগে দিনের খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

    জিতেও বিদায়, নেট রান রেটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 2 views
    জিতেও বিদায়, নেট রান রেটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
    ১৯ নভেম্বর ২০২৬

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob