অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের জীবন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন অধিকারকর্মীরা। ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের (Awa) বিরল কিছু ছবি প্রকাশের পর তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আভা আদিবাসীর ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। এ সময় তারা খাবার চেয়েছিল।

আভারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের তথ্য অনুযায়ী, মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের বসবাস। এ জনগোষ্ঠীর কিছু সদস্য এখনো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ না করে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন আভাদের যোগাযোগের ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তবে সংস্থাটি জানিয়েছে, সরকারের নীতিমালা অনুযায়ী বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি ও তাওয়ারি গ্রামের কাছাকাছি ওই ঘটনার সূত্রপাত। গ্রামটি গুয়াজাজারা আদিবাসীদের আবাসস্থল। তাদের সদস্যরাই ঘটনাটির ভিডিও ধারণ করেন।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ গাছ কাটা ও গবাদিপশুর খামার সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলনকারী আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে।

বন ধ্বংসে সংকুচিত হচ্ছে বসবাসের জায়গা

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আভাদের ভূখণ্ডের চারদিক থেকে এগিয়ে আসছে। এতে তারা ক্রমেই ছোট হয়ে আসা আমাজন বনাঞ্চলের একটি অংশে আটকে পড়ছে, যার চারপাশে চলছে ধ্বংসযজ্ঞ।

তিনি বলেন, বিচ্ছিন্ন আভা জনগোষ্ঠী বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে।

মারানিয়াও আদিবাসী জনগোষ্ঠীর সংগঠন কোয়াপিমা বলেছে, এ ঘটনা দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কারণ, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ তাদের জীবন বিপন্ন করতে পারে।

যোগাযোগ প্রাণঘাতী হতে পারে

গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনি কার্যক্রম, গাছ কাটা ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ক্রমাগত চাপের মুখে পড়েছে।

বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের পর রোগ ছড়িয়ে এসব জনগোষ্ঠীর বড় অংশের মৃত্যু হওয়ার নজিরও রয়েছে। কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সংস্পর্শে আসার পর বিচ্ছিন্ন নুকাক (Nukak) জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ বিভিন্ন রোগে মারা যায়।

সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো আলজাজিরাকে বলেন, ‘বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকবে না।’

আদিবাসী অধিকারকর্মীদের মতে, আমাজনের বন রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; বরং হাজার হাজার বছর ধরে নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা নিয়ে বসবাস করে আসা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষারও অপরিহার্য শর্ত।

Share this news as a Photo Card

  • Related Posts

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প;…

    নির্বাচনী ধাক্কার পর এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের কাছে বড় ব্যবধানে ধাক্কা খাওয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং দেশের অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি সরাতে এশিয়া সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 0 views
    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    আগেভাগে দিনের খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    আগেভাগে দিনের খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

    জিতেও বিদায়, নেট রান রেটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 2 views
    জিতেও বিদায়, নেট রান রেটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
    ১৯ নভেম্বর ২০২৬

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob