হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

image_pdfSaveimage_print

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।

এর আগে চীনের শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান ট্রাম্প। সেখানে দুই নেতার বৈঠক শুরু হওয়ার খবর জানায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

বৈঠকের শুরুতে দুই নেতা একসঙ্গে ছবি তোলেন। পরে মুখোমুখি বসে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের আয়োজনের প্রশংসা করে ট্রাম্প বলেন, সম্মেলনটি অসাধারণ হয়েছে। এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন ছিল প্রশংসনীয়।

চীনে ২০১৭ সালে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে তার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এ সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও তিনি নিজে এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এ বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্য কোনো দেশের পক্ষে যা করা সম্ভব নয়, দুই দেশ একসঙ্গে তা করতে পারে।

ট্রাম্প বলেন, গত দেড় বছরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত মে মাসে বেইজিং সফরের সময় দুই দেশ বাণিজ্য বোর্ড গঠন করে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা অনেকটাই কমেছে।

শুল্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দুই দেশের মধ্যে প্রায় ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর পারস্পরিক চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, এতে উভয় দেশই লাভবান হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষকেরা ভালো করছেন। চীনের কৃষিপণ্যের ব্যাপক চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র আরও বেশি পণ্য সরবরাহ করতে পারে বলেও জানান তিনি।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্সের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

Share this news as a Photo Card

  • Related Posts

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮…

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প;…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

    হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

    দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 2 views
    দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

    আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 9 views
    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 10 views
    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
    ১৯ নভেম্বর ২০২৬

    হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob