দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Share this news as a Photo Card

  • Related Posts

    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এ…

    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    ডেস্ক নিউজঃ খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুইটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 0 views
    সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 2 views
    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 3 views
    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার

    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 4 views
    খাগড়াছড়িতে পর্যটক পরিবহণের দুইটি পিকআপে আগুন

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 6 views
    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ
    ১৯ নভেম্বর ২০২৬

    দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob