দিনে একবার খাবার আর গরম পানিতেই ৭৬ বছর বয়সেও ফিট মোদি

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মস্পৃহা ও ফিটনেস অনেকের কাছেই বিস্ময়ের। যোগব্যায়ামের পাশাপাশি তার এই সুস্থতার পেছনে রয়েছে অত্যন্ত সাধারণ এক খাদ্যাভ্যাস। জটিল ডায়েট বা দামি খাবারের বদলে পরিচিত ঘরোয়া খাবার, দেশি উপকরণ আর নিয়মিত উপবাসই মোদির প্রতিদিনের পছন্দের তালিকায় শীর্ষে।

সপ্তাহে এক-দুদিন খান সজনে পাতার পরোটা

মোদির খাদ্যতালিকার অন্যতম পরিচিত খাবার সজনে পাতার পরোটা। ২০২০ সালে ফিট ইন্ডিয়া ডায়ালগে পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের সঙ্গে আলোচনায় নিজের এই খাবারের কথা জানিয়েছিলেন তিনি।

মোদি বলেন, ‘তিনি সজনে পাতা বা মরিঙ্গা দিয়ে পরোটা তৈরি করেন এবং সপ্তাহে এক থেকে দুদিন এটি খান। ভারতীয়দের পরিচিত একটি খাবারের সঙ্গে পুষ্টিকর শাক যুক্ত করার সহজ উপায় এটি।’

সজনে পাতায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। এতে খাদ্য আঁশ, বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায়। ফলে পরিচিত খাবারের মধ্যেই পুষ্টিকর উপাদান যুক্ত করার সুযোগ তৈরি হয়।

একই আলোচনায় মোদি তার মায়ের একটি অভ্যাসের কথাও স্মরণ করেন। তার মা নিয়মিত খোঁজ নিতেন, তিনি হলুদ খাচ্ছেন কি না। এ ঘটনা থেকে বোঝা যায়, হলুদের মতো ভারতীয় উপাদানের প্রতিও তার আগ্রহ রয়েছে।

ডাল-ভাত, রুটি-সবজিতেই স্বাচ্ছন্দ্য

মোদির প্রতিদিনের খাবারের দর্শন মূলত ভারতীয় ঘরের সাধারণ রান্নার ওপর নির্ভরশীল। ২০২০ সালের ফিট ইন্ডিয়া আলোচনায় রুটি, সবজি, ডাল, ভাত, পোহা, উপমাসহ বিভিন্ন আঞ্চলিক খাবারের কথা উঠে আসে।

তার খাদ্যাভ্যাসের মূল বার্তা হলো, বাড়িতে তৈরি টাটকা খাবার খাওয়া এবং প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া।

ডাল-ভাত কিংবা ঘি নিয়েও তার আগ্রহ রয়েছে। তবে এসব খাবারকে তিনি আধুনিক কোনো স্বাস্থ্যকর খাবারের প্রবণতা হিসেবে দেখেন না। বরং ভারতীয় রান্নার দীর্ঘদিনের পরিচিত অংশ হিসেবেই গুরুত্ব দেন।

অর্থাৎ, খাবারের ক্ষেত্রে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা নয়; বরং ঘরের পরিচিত রান্না, স্থানীয় উপকরণ এবং ঐতিহ্যবাহী খাবারেই আস্থা মোদির।

চার মাসের উপবাসে ২৪ ঘণ্টায় একবার খাবার

মোদির খাদ্যাভ্যাসের সবচেয়ে আলোচিত দিক তার উপবাসের নিয়ম। এ বিষয়ে ২০২৫ সালে মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক আলাপচারিতায় বিস্তারিত জানিয়েছিলেন তিনি।

মোদি জানান, ভারতীয় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী তিনি চাতুর্মাস পালন করেন। এটি প্রায় চার মাসের একটি ধর্মীয় সময়কাল, যা জুনের মাঝামাঝি শুরু হয়ে দীপাবলির পর পর্যন্ত চলে।

এই সময়ে তার নিয়ম হলো, প্রতি ২৪ ঘণ্টায় মাত্র একবার খাবার খাওয়া।

অর্থাৎ, দীর্ঘ এই সময়জুড়ে দিনে একবারের বেশি খাবার গ্রহণ করেন না তিনি। তার খাদ্যাভ্যাসে এটি অন্যতম কঠোর নিয়ম।

নবরাত্রিতে টানা ৯ দিন শুধু গরম পানি

নবরাত্রির উপবাসের নিয়ম আরও কঠোর। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে পালিত এই ধর্মীয় উৎসবের সময় টানা নয় দিন কোনো খাবার গ্রহণ করেন না মোদি। এ সময় শুধু গরম পানি পান করেন তিনি।

নিজের এই অভ্যাস সম্পর্কে মোদি বলেন, ‘গরম পানি পান করা তার দীর্ঘদিনের দৈনন্দিন অভ্যাস। জীবনের শুরুর দিক থেকেই তিনি নিয়মিত গরম পানি পান করেন। সময়ের সঙ্গে এই অভ্যাস তার জীবনযাপনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে। নবরাত্রির নয় দিনের উপবাসেও গরম পানিই থাকে তার একমাত্র পানীয়।’

চৈত্র নবরাত্রিতে দিনে একবার একটি ফল

চৈত্র নবরাত্রির সময় মোদি আবার ভিন্ন নিয়মে উপবাস পালন করেন। সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় টানা নয় দিন প্রতিদিন মাত্র একবার একটি নির্দিষ্ট ধরনের ফল খান তিনি। অর্থাৎ, উপবাসের পুরো সময়জুড়ে ফলের ধরন পরিবর্তন করেন না।

উদাহরণ হিসেবে পেঁপের কথা উল্লেখ করেছেন মোদি। তিনি জানান, যদি পেঁপে দিয়ে উপবাস শুরু করেন, তাহলে পুরো নয় দিন শুধু পেঁপেই খাবেন। অন্য কোনো খাবার বা ফল গ্রহণ করবেন না।

লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় মোদি আরও জানান, প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে তিনি এসব উপবাসের নিয়ম অনুসরণ করে আসছেন।

দেশীয় খাবারেই ভরসা

মোদির খাদ্যাভ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশীয় খাবার ও আঞ্চলিক রান্নার প্রতি গুরুত্ব দেওয়া। ২০২০ সালের ফিট ইন্ডিয়া আলোচনায় তিনি ঘরোয়া রান্না, স্থানীয়ভাবে উৎপাদিত খাবার এবং ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের বিষয়টি তুলে ধরেছিলেন।

তার দর্শন হলো, স্বাস্থ্য ভালো রাখতে পরিচিত ভারতীয় খাবার বাদ দিয়ে আধুনিক বা ফ্যাশনেবল ডায়েট অনুসরণ করার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবারে টাটকা ও স্থানীয় উপকরণকে গুরুত্ব দেওয়া উচিত।

সেই হিসেবে তার খাবারের তালিকায় রয়েছে ডাল, ভাত, রুটি, সবজি, পোহা, উপমা, বিভিন্ন আঞ্চলিক পদ এবং সজনে পাতার পরোটা। পাশাপাশি হলুদসহ নানা ঐতিহ্যবাহী উপাদানও রয়েছে।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Share this news as a Photo Card

  • Related Posts

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দারিদ্র্য সংকট কেবল উচ্চ ও দীর্ঘস্থায়ী বঞ্চনার গল্প নয়! ২০০১-০২ সালে যেখানে জাতীয় দারিদ্র্যের হার ছিল ৬৪.৩ শতাংশ, ২০১৮-১৯ সাল নাগাদ সেটি উল্লেখযোগ্যভাবে কমে ২১.৯ শতাংশে…

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। তুষারপাতের ফলে গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 2 views
    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 9 views
    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 7 views
    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের
    ২১ নভেম্বর ২০২৬

    দিনে একবার খাবার আর গরম পানিতেই ৭৬ বছর বয়সেও ফিট মোদি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob