মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।

রাষ্ট্রপতি আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন−এটাই জাতির প্রত্যাশা।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

Share this news as a Photo Card

  • Related Posts

    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    ডেস্ক নিউজ : আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।…

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

    নাজমুল আলম নাছিম: সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও আলোচনা সভায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 1 views
    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 9 views
    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের
    ২১ নভেম্বর ২০২৬

    মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob