আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

image_pdfSaveimage_print

আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এখনও অনিয়ম ও দালালমুক্ত হয়নি বাজারটি। বিনা খরচে যাওয়ার কথা থাকলেও মালয়েশিয়ায় যেতে ৭ থেকে ৮ লাখ টাকা গুনতে হয়েছে বলে অভিযোগ করেছেন অনেক শ্রমিক।

২০২৪ সালের ৩১ মে জনশক্তি রফতানিতে অব্যবস্থাপনার কারণে মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দরে গিয়েও ফিরে আসতে হয়েছিল প্রায় ১৭ হাজার শ্রমিককে। এর আড়াই বছর পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আবারও আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন ১১২ জন শ্রমিক।

সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে তাদের পাঠানো হচ্ছে। তবে যাওয়ার আগে সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এসে উচ্ছ্বাসের কথা জানালেও মালয়েশিয়ার শ্রমবাজার এখনও দালালমুক্ত না হওয়ার অভিযোগ করেন কর্মীরা। তারা জানান, বিনা খরচে যাওয়ার কথা থাকলেও এ পর্যন্ত তাদের ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে।

এদিকে, দুষ্টচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, শ্রমবাজার ঘিরে সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, শ্রমবাজার যেন আবার বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। সংগঠনটি জানায়, অনিয়মের কারণে যেন আবারও বাংলাদেশিদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বন্ধ না হয়ে যায়, সেদিকে সরকারকে সজাগ থাকতে হবে।

বিনা খরচে পাঠানো ১১২ জনের বাইরে বোয়েসেলের মাধ্যমে যারা মালয়েশিয়া যাবেন, তাদের সর্বোচ্চ খরচ পড়বে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বেসরকারিভাবে গেলে কত টাকা খরচ হবে, সেই হিসাব এখনও জানেন না আগ্রহী শ্রমিকরা।

Share this news as a Photo Card

  • Related Posts

    দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    ডেস্ক নিউজঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬…

    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 4 views
    দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 5 views
    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 3 views
    ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 24 views
    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
    ২৬ নভেম্বর ২০২৬

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob