ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল ।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল।

মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।

তবে ডরিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

Share this news as a Photo Card

  • Related Posts

    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে…

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এখনও অনিয়ম ও দালালমুক্ত হয়নি বাজারটি। বিনা খরচে যাওয়ার কথা থাকলেও মালয়েশিয়ায় যেতে ৭ থেকে ৮…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 0 views
    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 1 views
    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 2 views
    ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 24 views
    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 21 views
    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
    ২৬ নভেম্বর ২০২৬

    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob