যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্তি পেলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেস

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের (আইসিই) হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ভেনেজুয়েলার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার হোর্হে লিনারেস। প্রায় ১০ দিন আটক থাকার পর মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন তিন ওজন শ্রেণিতে বিশ্ব শিরোপাজয়ী এই বক্সার। বুধবার (২৫ নভেম্বর) ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিএ) সভাপতি গিলবার্তো মেন্দোজা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

৪১ বছর বয়সী লিনারেসকে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। পরে তাঁকে এল পাসোর একটি অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ এনেছিল আইসিই।

লিনারেসের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেন্দোজা লেখেন, তাঁদের বন্ধু ও সাবেক ডব্লিউবিএ বিশ্বচ্যাম্পিয়ন হোর্হে লিনারেস পরিবারের কাছে ফিরে এসেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসে নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বাড়ি ফেরার আনন্দ প্রকাশ করেন লিনারেস। তিনি এটিকে জীবনের অন্যতম সেরা উপহার হিসেবে উল্লেখ করেন।

এর আগে আটক হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন লিনারেস। তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ অনুমতি রয়েছে তাঁর এবং অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে তিনি পূর্ণ সহযোগিতা করছেন। বিষয়টি দ্রুত সমাধানে আইসিই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা।

তবে মুক্তি পেলেও লিনারেসের অভিবাসনসংক্রান্ত আইনি প্রক্রিয়ার চূড়ান্ত অবস্থা এখনো পরিষ্কার নয়। তাঁর আইনজীবীরা ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি প্রক্রিয়ার স্বার্থে মুক্তির শর্ত কিংবা মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

বক্সিং ক্যারিয়ারে ২১ বছর ধরে লড়াই করেছেন লিনারেস। এই সময়ে ফেদারওয়েট, সুপার ফেদারওয়েট ও লাইটওয়েট—তিনটি ওজন শ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। ২০০৭ সালে প্রথম বিশ্ব শিরোপা জেতেন। ২০২৩ সালে ব্রিটিশ বক্সার জ্যাক ক্যাটেরলের কাছে হারের পর পেশাদার বক্সিং থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

পেশাদার ক্যারিয়ারে ৫৬টি লড়াইয়ে ৪৭টিতে জয় পেয়েছেন লিনারেস। এর মধ্যে ২৯টি জয় এসেছে নকআউটে। পরাজয়ের সংখ্যা ৯।

Share this news as a Photo Card

  • Related Posts

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও…

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শাহাদত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 26 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 33 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 35 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্তি পেলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেস

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob