টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। টানা ১০০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ইতিহাসে এর আগে কোনো দলই টানা এত ম্যাচে গোল করতে পারেনি।

শনিবার (২৮ নভেম্বর) লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি যাচাই করে ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। আর এতেই টানা ১০০ ম্যাচে গোল করার মাইলফলক স্পর্শ করে আল নাসর।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার শুরু হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে দলটি। আল হাজমের বিপক্ষে ম্যাচে সেই ধারাবাহিকতা পূর্ণ করে শততম ম্যাচের মাইলফলক।

আল নাসরের এই অর্জন দলটির ধারাবাহিক আক্রমণাত্মক পারফরম্যান্সেরই প্রমাণ। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ—দুই জায়গাতেই গোল করার সামর্থ্য দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

দলটির এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড়েরা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে রয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্স ও সেনেগালের সাদিও মানে। তাঁদের পাশাপাশি অন্য খেলোয়াড়দের অবদানেও প্রতিপক্ষের জালে নিয়মিত বল পাঠিয়ে যাচ্ছে আল নাসর।

Share this news as a Photo Card

  • Related Posts

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    ক্রীড়া ডেস্ক : যথাযথ উদযাপনের মধ্য দিয়ে মুশফিকুর রহিমের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট…

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 30 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 29 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
    ২৮ নভেম্বর ২০২৬

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob