১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।

দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে এবং দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় আরও ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ কিংবা গোপনে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী।

আটকদের মধ্যে ২৪ হাজার ২২২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। অন্যদিকে, ৮ হাজার ৮৪০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

এদিকে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন কিংবা আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল জব্দ করার বিধানও রয়েছে।

এ ধরনের অপরাধের তথ্য জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে তিন দিনের ব্যবধানে দুটি পৃথক এলাকায় জান্তা সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নবজাতক ও নারী রয়েছেন। বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় মাগওয়ে…

    হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গেলেন মহাপরিচালক

    ডেস্ক নিউজঃ গাজীপুরের সালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালনের সময় হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় ব্যাটালিয়ন সদস্যকে দেখতে আনসার-ভিডিপি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 30 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
    ২৮ নভেম্বর ২০২৬

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob