মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বিশ্বমঞ্চে মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়নি, জায়গা হয়নি সেরা ৩০-এ। তবে তাতে থেমে থাকেনি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির সাফল্যের গল্প। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন- এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন মাহি।

প্রতিযোগিতার শুরু থেকেই নিজের ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তার পোশাক নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। অন্য প্রতিযোগীরা যখন বিকিনি বেছে নিয়েছিলেন, তখন মাহি হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে। পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড় আর আত্মবিশ্বাসী উপস্থাপনায় মঞ্চে তুলে ধরেন নিজস্ব স্বকীয়তা। তার এই ব্যতিক্রমী সাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায়। এবার দর্শকদের ভোটেও সেই পর্বে সেরা হওয়ার স্বীকৃতি পেলেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, সুইমস্যুট ও ইভনিং গাউন- দুই বিভাগেই দর্শকদের ভোটে বাংলাদেশের জয় এসেছে। একই সঙ্গে জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশ।

এই অর্জনকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখতে চান না মাহি। বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই দেখছেন তিনি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সুন্দরী।

মাহির ভাষায়, পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। প্রতিটি পদক্ষেপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তিনি। তার কাছে দর্শকদের এই ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।

মূল মুকুটের লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে সেরা হওয়া এবং জাতীয় পোশাক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন মাহির জন্য বড় প্রাপ্তি। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এমন স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত এই প্রতিযোগী। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

Share this news as a Photo Card

  • Related Posts

    এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা

    বিনোদন ডেস্ক : ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পর এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা…

    ডিসেম্বরে রেকর্ড আয়ের মাইলফলকে হলিউড

    বিনোদন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসটি হলিউডের জন্য একটি মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। এই সময়ে মুক্তি পেতে যাচ্ছে তাদের দুটি অত্যন্ত প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 12 views
    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 20 views
    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 19 views
    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 25 views
    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 16 views
    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা
    ২৮ নভেম্বর ২০২৬

    মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob