ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, প্রথম দিন ১৫ দল

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ সংলাপের প্রথম দিনে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম দিনের সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামকে।

ইসির জনসংযোগ পরিচালক জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেবে বলে কমিশনকে জানিয়েছে। প্রথম দিনের মতবিনিময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। আর ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন, নির্বাচনী পরিবেশ ও নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২

    নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের করাচির বেলুচ কলোনি এলাকায় ছয়তলা একটি ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি অভিযান…

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস। সংস্থাটির দাবি, এলএনজিনির্ভর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 8 views
    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২

    ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, প্রথম দিন ১৫ দল

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 1 views
    ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, প্রথম দিন ১৫ দল

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 24 views
    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 36 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 35 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 36 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের
    ২৯ নভেম্বর ২০২৬

    ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, প্রথম দিন ১৫ দল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob