গণপূর্তের প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার

image_pdfSaveimage_print

প্রতিবাদ প্রতিবেদনঃ পেশাগত যোগ্যতা, সততা আর প্রশাসনিক দক্ষতার কাছে বারবার ধরাশায়ী হয়ে এবার চরম নীতিহীনতা ও চরিত্রের নিম্নতম স্তরে নেমে এসেছে এক স্বার্থান্বেষী কুচক্রী মহল। গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বদরুল আলম খানের কাজের জায়গায় কোনো গলদ বা দুর্নীতির সূত্র মেলাতে না পেরে, শেষমেশ তাঁর একান্ত ব্যক্তিগত জীবনের গোপন পাতায় চোখ রেখে হিংসার আগুন নেভানোর নজিরবিহীন চক্রান্তে মেতেছে এই সিন্ডিকেট।

তিনি এসবের প্রতিবাদ জানিয়ে বলেন, ” দীর্ঘ ২৫টি বছর ধরে প্রথম স্ত্রীর অমানসিক নির্যাতন ও অবর্ণনীয় মানসিক নিপীড়নের যন্ত্রণা নীরবে সহ্য করে গিয়েছি। একের পর এক ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের দীর্ঘ পথচলায় যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক তখনই পারিবারিক সম্মতিতে এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের শতভাগ বিধান মেনে নতুন করে বাঁচতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা সম্পূর্ণ আইনসিদ্ধ ও একটি স্বাভাবিক পারিবারিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “কর্মক্ষেত্রে আমাকে কোণঠাসা করতে ব্যর্থ হয়ে কিছু ধুরন্ধর চক্র আমার বৈধ ও সুখী দাম্পত্য জীবনের সামাজিক ছবিগুলোকে পুঁজি করে সোশ্যাল মিডিয়া ও আড়ালে-আবডালে ছড়াতে শুরু করেছে মনগড়া ভুয়া ‘স্ক্যান্ডাল’। একজন সৎ প্রকৌশলীর বিরুদ্ধে অফিসে কোনো অভিযোগ দাঁড় করাতে না পেরে, তাঁর বৈবাহিক জীবন নিয়ে এমন কুরুচিপূর্ণ চরিত্রহনন মূলত চক্রান্তকারীদের চরম দেউলিয়াত্বকেই নগ্নভাবে প্রকাশ করে।” তিনি আরোও অভিযোগ করেন,” দৈনিক উদয় উওরণ, দৈনিক বঙ্গসংবাদ, দৈনিক দুর্নীতির বার্তা ছাড়াও আরোও কিছু পত্রিকা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” 

Share this news as a Photo Card

  • Related Posts

    সরকারি চাকরি শেষে সাবেক পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর নামে ১৫ কোটি টাকার সম্পদ!

    বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও তাঁর স্ত্রী তানিয়া ফেরদৌসীর নামে বিপুল সম্পদের তথ্য সামনে এসেছে। রাজধানী ঢাকা থেকে…

    ১,৫০০ আইফোন খালাসে রাজস্ব ফাঁকির অভিযোগ, ঢাকা কাস্টমসের এআরও ফারুককে ঘিরে নানা প্রশ্ন

    বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কাস্টমস হাউসে দায়িত্ব পালনকারী সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ফারুক আবদুল্লাহকে ঘিরে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সর্বশেষ গত ১ অক্টোবর ২০২৬ তারিখে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 12 views
    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা
    ০২ আগস্ট ২০২৬

    গণপূর্তের প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob