ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

image_pdfSaveimage_print
ডেস্ক নিউজঃ ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮(৫) ধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    বাণিজ্য ডেস্কঃ তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৬…

    ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

    বাজারের চাহিদা মেটাতে কয়েক দফায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের বাজারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একই সঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্ববাজারে শেয়ারবাজারের দরপতনে কমল তেলের দাম, তবুও সরবরাহ নিয়ে উদ্বেগ

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 0 views
    বিশ্ববাজারে শেয়ারবাজারের দরপতনে কমল তেলের দাম, তবুও সরবরাহ নিয়ে উদ্বেগ

    অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: জয়ে ফিরলো আর্জেন্টিনা

    • By Moon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 1 views
    অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: জয়ে ফিরলো আর্জেন্টিনা

    শ্রমিকদের মজুরি নির্ধারণ: বোর্ডের তৃতীয় সভা আজ

    শ্রমিকদের মজুরি নির্ধারণ: বোর্ডের তৃতীয় সভা আজ

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 24 views
    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি
    ২৩ আগস্ট ২০২৬

    ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob