তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে তেল ও ডিজেলের দাম আকস্মিকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।

আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে।

তিনি আল জাজিরাকে বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ ইউরোপ আগে সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত।

দ্বিতীয়ত, রাশিয়া এখন ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ডিজেল রপ্তানি কমে গেছে বলে জানান অ্যাটকিনসন।

তৃতীয়ত, চীনও ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি আরও বেড়েছে।

এদিকে সরবরাহ কমলেও ডিজেলের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য কাটার মৌসুম চলায় এই চাহিদা আরও কিছুদিন বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান অ্যাটকিনসন।

সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেশি থাকার এই চাপই বর্তমানে বিশ্ববাজারে ডিজেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।

  • Related Posts

    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজেদের শর্তে অনড় থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ…

    ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

    আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত চলার মধ্যেই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে ইসরায়েলের। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 8 views
    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 9 views
    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 7 views
    তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা

    ৭৫ মিনিটে তিনবার ভূমিকম্প, কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    ৭৫ মিনিটে তিনবার ভূমিকম্প, কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

    মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ