১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউডের বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জল্পনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে করিনাকে। গুঞ্জন রয়েছে, ছবিটির একটি বিশেষ গানে অংশ নিতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সংশ্লিষ্ট তারকারা বা নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরতে পারেন শাহরুখ ও কারিনা। ছবিটির একটি আইটেম গানে তাঁদের দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। ইতিমধ্যে এ বিষয়ে অভিনেত্রীর টিমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

গুঞ্জন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হতে পারে। এমনকি আন্তর্জাতিক পপ তারকা এড শিরানকেও গানটিতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের গানটি নিয়েও চলছে নানা আলোচনা। নির্মাতারা গানটিকে বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরতে চান বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে গানটির চূড়ান্ত পরিকল্পনা ও এতে কারা থাকছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও কারিনা। তাঁদের পর্দার রসায়ন দর্শকদের কাছে বেশ পরিচিত। ফলে ‘কিং’-এ তাঁদের পুনর্মিলন ঘটলে তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে বলেই মনে করছেন অনেকে।

শাহরুখ ও কারিনা ছাড়াও ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়েলের মতো তারকারা।

  • Related Posts

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    বিনোদন ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে সিনেমার পর্দা দেখা মিলছে না বলিউড অভিনেত্রী অনুশকা শর্মান। পরিবারের সাথে সময় কাটছে তার। এর মধ্যে খবর হলো এই বলিউড অভিনেত্রী এবং তার পরিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকায় তিনটি অ্যাপার্টমেন্ট…

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    বিনোদন ডেস্কঃ ‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির প্রথম পর্ব মুক্তির পরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 10 views
    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 12 views
    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 12 views
    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো