নতুন বিতর্কে ইমরান হাশমী

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার প্রচারের মঞ্চে এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিলেন অভিনেতা ইমরান হাশমী। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার কানের দুল হাত দিয়ে নয়, মুখ দিয়ে খুলে নিলেন তিনি। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে হাজির হন তারা। সেখানে সিনেমার পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গান নিয়েও আলোচনা হয়। একপর্যায়ে গানের রোম্যান্টিক মুহূর্ত নতুন করে মঞ্চে ফুটিয়ে তোলেন তারা।

দেখা যায়, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। তার কাছে এগিয়ে যান ইমরান। এরপর মুখ ব্যবহার করে জেনেলিয়ার কানের দুল খুলে নেওয়ার অভিনয় করেন তিনি। তাদের এমন কাণ্ড দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে মঞ্চের সেই রোম্যান্টিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে টেনে এনে নানা মন্তব্য করছেন নেটাগরিকদের একাংশ। তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, কোনো নারী যদি রীতেশের সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে জেনেলিয়া কীভাবে বিষয়টি নিতেন? আরেকজন লিখেছেন, ইমরানের সঙ্গে জুটি বাঁধলে এমন দৃশ্য তো থাকবেই।

অবশ্য সমালোচনার বিপরীতে দুই তারকার পক্ষেও কথা বলেছেন অনেকে। তাদের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। সিনেমার প্রচারের অংশ হিসেবেই তারা দৃশ্যটি উপস্থাপন করেছেন। তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা অভিনীত ‘গানমাস্টার জি৯’। সিনেমাটির প্রচারের মধ্যেই দুই তারকার এই মুহূর্ত নতুন করে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়

    বিনোদন ডেস্কঃ নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান অভিনয়ের টানে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন। সেখানে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের মাতিয়ে রেখেছিলেন হাসি-আনন্দে। কিন্তু মঙ্গলবার (২৪ নভেম্বর)…

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন বিতর্কে ইমরান হাশমী

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 1 views
    নতুন বিতর্কে ইমরান হাশমী

    সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়

    ক্র্যাব স্পোর্টস কার্নিভাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটরস

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 3 views
    ক্র্যাব স্পোর্টস কার্নিভাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটরস

    ২৪ ঠিকাদারের অভিযোগে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শহিদুল ইসলামের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 9 views
    ২৪ ঠিকাদারের অভিযোগে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শহিদুল ইসলামের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ

    এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 5 views
    এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    ২৪ নভেম্বর ২০২৬

    নতুন বিতর্কে ইমরান হাশমী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob