আটকে গেছে বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশাল ব্যবধানে হারের জেরে আটক গেছে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। ধারণা করা হচ্ছে চুক্তির জন্য চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পর্যন্ত বাবর আজমদের অপেক্ষা করতে হবে।

প্রধান কোচ ও নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালোভাবে যাচাই করে নিতে চান। সূত্র অনুযায়ী, পাকিস্তানের জাতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি চলতি বছরের পহেলা জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের এ বিষয়ে জানানো হয়েছিল। ওই সময় ৩০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছিল।

তবে ইংল্যান্ড সফরে পাকিস্তানের দুর্বল পারফরম্যান্স এবং প্রতিপক্ষের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা পুরো প্রক্রিয়াটিকে স্থবির করে দিয়েছে। চুক্তিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে; বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদের বাদ পড়ার ঝুঁকি বেড়েছে।

আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের সব ফরম্যাটের দায়িত্বে থাকা প্রধান কোচ মাইক হেসন এবং জাতীয় নির্বাচকরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঘরের মাঠে চলমান আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে নিতে চান।

সূত্রটি আরও জানায়, হেসন ও নির্বাচকদের বিশ্বাস এসব ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করলে নতুন কেন্দ্রীয় চুক্তিতে কাকে কোন ক্যাটাগরিতে রাখা উচিত, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তিগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বরং ফরম্যাট অনুযায়ী বিশেষায়িত ক্যাটাগরিতে দেওয়া হবে। খেলোয়াড়দের এখন টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টি এবং সাদা বলের ক্রিকেট (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এই ধরনের ফরম্যাট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে।

সূত্রটি জানিয়েছে, নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা বিলম্বিত হতে পারে। যখনই কেন্দ্রীয় চুক্তিগুলো দেওয়া হোক না কেন, তা আগের তারিখ থেকে কার্যকর হবে। কারণ আগের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হয়ে গেছে। সাধারণত বোর্ড আগস্ট মাসেই পিসিবি নতুন চুক্তির ঘোষণা দিয়ে থাকে।

  • Related Posts

    বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

    ক্রীড়া ডেস্ক : শুরুতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। প্রথম সাত ওভারের মধ্যেই ২৪ রানে ৩ উইকেট হারায় দলটি। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের…

    ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন

    ক্রীড়া ডেস্ক : ডান হিপ জয়েন্টের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 7 views
    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

    চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য ছাড় নিয়ে ভোগান্তির অভিযোগ, আলোচনায় দুই কর্মকর্তা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 11 views
    চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য ছাড় নিয়ে ভোগান্তির অভিযোগ, আলোচনায় দুই কর্মকর্তা

    নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

    নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

    বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 8 views
    বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা