অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতল আফগানরা

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ‘হংকং সিক্সস’-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে আফগানিস্তান। গুলবাদিন নাইবের নেতৃত্বে আফগান দলটি ফাইনালে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে। অজিদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ৫.১ ওভারেই পেরিয়ে যায় তারা।

এই জয়ের মধ্যে দিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব করে অষ্টম দেশ হিসেবে হংকং সিক্সস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আফগানরা। মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে েপ্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের ছয় ওভারে ৪ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। দলের হয়ে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ঝড়ো ৪৪ রান করেন। অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন এবং নিক হবসনের ৮ বলে ২৩ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য দাঁড় করাতে সাহায্য করে।

এই লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তানকে কোনো বেগ পেতে হয়নি। তারা পাঁচ বল হাতে রেখেই ২ উইকেটে ১১৯ রান তুলে জয় নিশ্চিত করে। ইমরান মীর মাত্র ১৪ বলে ৫৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও দুটি চার। এরপর ফারমানুল্লাহ সাফি কোনো ঝুঁকি না নিয়ে ৭ বলে অপরাজিত ২৬ রান করেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল ৩৭১.৪৩। অধিনায়ক গুলবাদিন নাইব ৬ বলে ১৭ রান করেন।

আফগানিস্তানের এই শিরোপা জয়ের যাত্রা শুরু হয়েছিল গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটের জয়ের মাধ্যমে, যেখানে তারা ১০৮ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল। এরপর তারা ওমানের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নেয়। তারা প্রতিপক্ষকে ১২০ রানে আটকে রেখে তারা ৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নকআউট পর্বেও আফগানরা তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখে এবং সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ১২১ রান সংগ্রহের পর তারা স্কটল্যান্ডকে ১০০ রানে আটকে রেখে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।

এর আগে পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্ট জিতেছিল।

  • Related Posts

    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে বড় হারের হতাশা কাটিয়ে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র…

    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় সেই লিড বড় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। এতে ওয়েস্ট ইন্ডিজের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 4 views
    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 5 views
    নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    ভুয়া বিল-ভাউচার ও প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণপূর্তে

    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 113 views
    পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২, ২০২৬
    • 30 views
    ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির