সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

image_pdfSaveimage_print

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।

 

রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এর মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।

 

এদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। আজ অধিকাংশ কারখানায় বেতন পরিশোধ করা হবে বলে আশা করছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

 

শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার বলেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ায় দু’একটি কারখানায় সমস্যা দেখা গেলে সেখানে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে।

 

মো. ইসরাইল হাওলাদার বলেন, আজ শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • Related Posts

    শ্রমিকদের মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

    শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠিত হয়েছে জানিয়ে তাদেরকে সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী।…

    আবারও বাড়ছে এলপি গ্যাসের দাম?

    দফায় দফায় বাড়ছে এলপি গ্যাসের দাম। এরপরও নির্ধারিত মূল্যে মিলছে না এই জ্বালানি। এমন পরিস্থিতিতে আবারও বিভিন্ন চার্জ ও দাম বাড়ানোর আবেদন জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 8 views
    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 11 views
    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 8 views
    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি