‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ সাফল্যের নতুন পালক যুক্ত হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মুকুটে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হয়।

এ সময় মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকরা জানান, ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা-মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি।

মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

  • Related Posts

    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    বিনোদন ডেস্কঃ রজনীকান্তের অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’-এর সাফল্যের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানে। তারকা খ্যাতির কারণে বহুল প্রতীক্ষিত এই বিয়ে ঘিরে…

    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

    বিনোদন ডেস্ক : শাড়ি-কাণ্ডের বিতর্কের মধ্যেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ, ভুল তথ্য প্রচার ও মানহানির অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 1 views
    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 5 views
    জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 6 views
    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 5 views
    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 24 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার