প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল শুরু থেকেই ছেলেকে জনসমক্ষে আনা নিয়ে বেশ সতর্ক ছিলেন এই তারকা দম্পতি। গত এক বছরে ছেলের বেড়ে ওঠার কিছু মুহূর্তের ঝলক প্রকাশ করলেও তার মুখ কখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। এবার তারা নতুন একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন। আর সেই ছবিতে সবার নজর কেড়েছে তাদের ছেলে ভিহান।

তবে এবার দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো ছেলের মুখের ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি। ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিনের এক দিন পর ছবিটি প্রকাশ করায় ভক্তদের কাছে আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তারা।

রবিবার ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ বার্তার শেষে নিজেদের নামের সঙ্গে ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তারা।

ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে ভিহান।

২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাদের ঘরে আসে ছেলে ভিহান।

  • Related Posts

    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    বিনোদন ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কিছুদিন পরই আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা…

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

    বিনোদন ডেস্কঃ সাফল্যের নতুন পালক যুক্ত হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মুকুটে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 8 views
    ইসলামী ঐতিহ্যের ৩২ হাজারের বেশি দুর্লভ বই আছে সৌদির যে লাইব্রেরিতে

    শাকিবের ‘নিঃস্ব’ ছবিতে বলিউড চমক, শুটিং শুরু কবে

    • By admin admon
    • নভেম্বর ৮, ২০২৬
    • 11 views