পাগলা মসজিদের তহবিলে জমা আছে ১৩৩ কোটি টাকা

image_pdfSaveimage_print

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে দানবাক্স থেকে পাওয়া মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা আছে ১২ কেজি স্বর্ণ, ১২ কেজি রুপাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

এবার চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি স্থায়ী সিন্দুক খুলে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।

সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেয়া হয়। সেখানে গণনার কাজে অংশ নিয়েছেন ৫৯৯ জন। তাদের মধ্যে জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ গেল ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া দানের পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। এছাড়া সেদিন পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

তিনি বলেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে দান করতে পারবেন। অনলাইনে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।

জেলা প্রশাসক আরও বলেন, ২০২০ সালের ১১ মার্চ থেকে প্রায় ছয় বছর ধরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। গেল ১২ অক্টোবর সেগুলো খুলে গণনা করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। গণনা করা স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে; দ্রুতই এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল

    ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা। বিশেষ করে মাঠের পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বৃষ্টিতে অনেক জমির পাকা…

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    ডেস্ক নিউজ : গোপালগঞ্জে থানা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 2 views
    আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 9 views
    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 7 views
    জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 7 views
    সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    • By Sara
    • নভেম্বর ২১, ২০২৬
    • 6 views
    নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

    ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের
    ২১ নভেম্বর ২০২৬

    পাগলা মসজিদের তহবিলে জমা আছে ১৩৩ কোটি টাকা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob