গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে থানা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও স্থগিত রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে, যেগুলো প্রতিদিন একাধিকবার যাতায়াত করত।

রূপসী বাংলা এক্সপ্রেস: খুলনা-ঢাকা-গোপালগঞ্জ-বেনাপোল রুটে চলাচলকারী এই আন্তনগর ট্রেনটি বুধবার ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে আটকা পড়ে। গোপালগঞ্জ ও নড়াইল অংশে নিরাপত্তা ঝুঁকির কারণে বৃহস্পতিবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস: চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী এই ট্রেনটি বুধবার রাজবাড়ীর কালুখালী পর্যন্ত গিয়ে আর এগোতে পারেনি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ট্রেনটি শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে কালুখালী পর্যন্ত চলাচল করবে।

অভিযাত্রী কমিউটার: গত ১০ আগস্ট চালু হওয়া ঢাকা-গোপালগঞ্জ রুটের এই ট্রেনটি বুধবার যাত্রীদের অনুরোধে কাশিয়ানী পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ট্রেনটির যাত্রা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেন: রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটিও আপাতত গোবরা যাবে না; এটি কালুখালী থেকেই ফিরে আসবে।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপালগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্টেশন কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। ট্রেন ও যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবং স্থানীয় স্টেশন কর্মকর্তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেয় এবং একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া বৃহস্পতিবারও মুকসুদপুর থানায় আগুন এবং বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

    ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে…

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় ইউসুফ (২৩) নামে এক এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় গুরুতর আহত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 21 views
    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 17 views
    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

    • By Sara
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 25 views
    প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
    ১৯ নভেম্বর ২০২৬

    গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob