রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ

image_pdfSaveimage_print

রংপুর প্রতিবেদকঃ ২০০৬ সালে মিঠাপুকুরের ময়েনপুর পূর্বপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্র শাহিনুল ইসলাম (বকুল) শখের বশে দুটি হাঁস পালন শুরু করেছিলেন। কয়েক বছরের মধ্যে হাঁসের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। এরপর তিনি গরু, হাঁড়িভাঙা আম, শিল আলু ও মাছ চাষের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় সাফল্যের নজির স্থাপন করেন।

শাহিনুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পরেও কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি দেশি মুরগি, কোয়েল পাখির ডিম ও বাচ্চা উৎপাদনসহ বিভিন্ন কৃষিকাজ চালাচ্ছেন। স্থানীয় কৃষকদের সংগঠিত করতে ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’। এই কেন্দ্রের মাধ্যমে এক যুগের বেশি সময় ধরে গ্রামের কৃষকরা কৃষি তথ্য, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেন।

সংগঠনটি কৃষি সম্প্রসারণ, বিপণন, হর্টিকালচার ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। কৃষকেরা এখানে বিষমুক্ত ফল, সবজি উৎপাদন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শিখছেন। সংগঠনটি ২০২০ সালে করোনাকালে কৃষকের উৎপাদিত ফসল বিপণনে সহযোগিতা করার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) থেকে ফুড হিরো পুরস্কার অর্জন করে। এছাড়া, সংগঠনটির উদ্যোগে পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে, যা কৃষকের ফসল ঘরে তোলার সুবিধা দিয়েছে।

শাহিনুল জানান, কীটনাশক ছাড়া আলোর ফাঁদে পোকা দমন, পাচিং পদ্ধতি ও ফুড ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে ২০১৬ সালে তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পান। তিনি বলেন, “ভবিষ্যতে আমরা একটি কৃষি হাসপাতাল তৈরি করতে চাই, যেখানে কৃষকের ফসল ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান হবে।”

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সহায়তায় গ্রামের চিত্র অনেক বদলেছে। কৃষকরা মৎস্যচাষ, অসময়ে টমেটো, শসা ও মরিচ চাষসহ আধুনিক কৃষিকৌশল শিখছেন। এতে তাদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শাহিনুল ইসলাম ও তার সংগঠন প্রমাণ করেছেন, কৃষি শুধুমাত্র জীবিকা নয়, বরং গ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণের অন্যতম হাতিয়ার হতে পারে। 

Share this news as a Photo Card

Related Posts

কুয়াকাটার সাগরে জেলের জালে ধরা পড়ল নীল রঙের কাঁকড়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে উজ্জ্বল নীল রঙের একটি কাঁকড়া। সাদা ছোপযুক্ত খোলস ও ব্যতিক্রমী রঙের কাঁকড়াটি দেখতে স্থানীয় মাছবাজারে ভিড় করেন পর্যটক ও…

‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’

টাঙ্গাইল প্রতিনিধিঃ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙ্ক্তির আদলে এখন আর মাছ ধরার উৎসব নেই। মিঠাপানির দেশীয় মাছের আকালে সেই সুখের ‘সময়’ বদলে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

  • By Sara
  • নভেম্বর ২১, ২০২৬
  • 11 views
আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

  • By Sara
  • নভেম্বর ২১, ২০২৬
  • 12 views
পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

  • By Sara
  • নভেম্বর ২১, ২০২৬
  • 10 views
জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

  • By Sara
  • নভেম্বর ২১, ২০২৬
  • 9 views
সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

  • By Sara
  • নভেম্বর ২১, ২০২৬
  • 10 views
নেপাল লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের
০৪ ডিসেম্বর ২০২৫

রংপুরের শাহিনুল ইসলাম: গ্রামের কৃষকদের জন্য স্বপ্নের কৃষি উদ্যোগ

https://doiniksabujbiplob.com |
fb/sabujbiplob