ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

image_pdfSaveimage_print

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, বুধবার (২৫ নভেম্বর) ইউপির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

‎‎এর আগে ইসি সচিব জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করতে চায় ইসি। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা হবে।

‎নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।

এদিকে, বুধবার ইউনিয়ন পরিষদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এই ভোটার তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের সব ধাপের ভোট।

Share this news as a Photo Card

  • Related Posts

    সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    ডেস্ক নিউজঃ সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে…

    দেশে ফিরতে উড়োজাহাজ চান হাসিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

    ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

    ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—গণপূর্তের শামসুল আরেফীনের বিরুদ্ধে ঘুষ, সিন্ডিকেট ও অবৈধ সম্পদের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 7 views
    ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—গণপূর্তের শামসুল আরেফীনের বিরুদ্ধে ঘুষ, সিন্ডিকেট ও অবৈধ সম্পদের অভিযোগ

    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 6 views
    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 6 views
    সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    নতুন বিতর্কে ইমরান হাশমী

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    নতুন বিতর্কে ইমরান হাশমী

    সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়

    • By Moon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 10 views
    সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়
    ২৪ নভেম্বর ২০২৬

    ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob