অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

image_pdfSaveimage_print

অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি। দিনরাত সীমান্ত এলাকা জুড়ে চলছে গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে জোরদার করা হয়েছে টহল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোনো গমনাগমন বা অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে। এছাড়াও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন এবং স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    ডেস্ক নিউজ : চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের…

    ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনায় আগুনে পুড়ল সাত দোকান, ক্ষতি কোটি টাকা

    নেত্রকোনা প্রতিনিধিঃ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনার দুই উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে তুলা, কাপড়, ধানসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় এক কোটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 10 views
    বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

    সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৪, ২০২৬
    • 11 views
    সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    ২৪ নভেম্বর ২০২৬

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob