সাইবার হামলার শিকার ফিফা, হ্যাকারদের কবলে ১২ গিগাবাইটের বেশি তথ্য

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, অপরাধমূলক এই সাইবার হামলার ফলে সংস্থাটির সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে, ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ (এইচবিএইচসি) নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে। গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিফার অভ্যন্তরীণ নথি বলে দাবি করা কিছু ফাইলের স্ক্রিনশট প্রকাশ করে গোষ্ঠীটি। পরে তারা ফিফার কাছ থেকে ১২ গিগাবাইটের বেশি তথ্য চুরির দাবিও করে।

হ্যাকারদের দাবি অনুযায়ী, চুরি হওয়া তথ্যের মধ্যে পরিচয় ও অভিবাসনসংক্রান্ত নথি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য, আর্থিক ও আইনি নথি এবং সংস্থাটির অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত তথ্য রয়েছে। তবে এসব তথ্যের পরিমাণ ও প্রকৃত বিষয়বস্তু ফিফা স্বাধীনভাবে নিশ্চিত করেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ফিফার মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় আক্রান্ত হয়েছে। তবে ঠিক কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানায়নি ফিফা। এমনকি হামলাটি কখন সংঘটিত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত প্রকাশ করেনি সংস্থাটি।

অন্যদিকে, হামলাকারীরা ফিফার কোনো প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়েছিল, নাকি অন্য কোনো পদ্ধতিতে তথ্য হাতিয়ে নিয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা ফিফার কর্মীদের পরিচয় ধারণ করে তথ্য সংগ্রহ করেছিল।

রয়টার্স জানিয়েছে, ফিফার পরিত্যক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের কোনো নথি এই হামলায় চুরি হয়নি। প্রকল্পটির মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা ছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

ফিফা জানিয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি ও অবৈধভাবে প্রকাশের ঘটনা গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। এ ধরনের অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

Share this news as a Photo Card

  • Related Posts

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও…

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শাহাদত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 35 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 37 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    সাইবার হামলার শিকার ফিফা, হ্যাকারদের কবলে ১২ গিগাবাইটের বেশি তথ্য

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob