কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ হিমালয়কন্যা খ্যাত উত্তরের জনপদ পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা আর রাতের হিমেল হাওয়ায় জেলার জনজীবনে শীতের অনুভূতি বাড়ছে।

আজ শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার প্রভাবে ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত কুয়াশার চাদরে ঢেকে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তেজ ও গরম থাকলেও সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ফারাকের কারণে শেষ রাত ও ভোরে শীতের তীব্রতা বেশি টের পাওয়া যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভোরের দিকে কুয়াশা আরও ঘন হতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে গিয়ে শীতের মাত্রা বাড়ার আভাস রয়েছে।’

Share this news as a Photo Card

  • Related Posts

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ডেস্ক নিউজ : তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আশুলিয়া, গাজীপুর,…

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    ডেস্ক নিউজ : পরিবারের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন উত্তাল সাগরে পাড়ি জমান উপকূলের জেলেরা। ঢেউ, ঝড় আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই চলে তাদের জীবিকা। তবে আধুনিক নেভিগেশন, নির্ভরযোগ্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 34 views
    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
    ২৮ নভেম্বর ২০২৬

    কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob