স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত?

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।

আজ শনিবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।

এর আগে, গতকাল শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৭ হাজার ৫৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বাড়লো ২২৫ টাকা।

Share this news as a Photo Card

  • Related Posts

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস। সংস্থাটির দাবি, এলএনজিনির্ভর…

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ডেস্ক নিউজ : তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আশুলিয়া, গাজীপুর,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 13 views
    এলএনজি আমদানিনির্ভরতায় বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, বাড়বে জ্বালানি সংকট

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর
    ২৮ নভেম্বর ২০২৬

    স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত?

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob