পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : পরিবারের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন উত্তাল সাগরে পাড়ি জমান উপকূলের জেলেরা। ঢেউ, ঝড় আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই চলে তাদের জীবিকা। তবে আধুনিক নেভিগেশন, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে অধিকাংশই সাগরে যান ঝুঁকি নিয়ে। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। যে সাগর তাদের জীবিকার আশা জোগায়, সেই সাগরই মুহূর্তে কেড়ে নিচ্ছে জীবন।

তারই চিত্র মেলে বরগুনার পাথরঘাটার জেলেদের নিখোঁজ হওয়ার এক হিসাবে। গত ৩৩ বছরে বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনায় উপজেলার ১৯২ জেলে নিখোঁজ হয়েছেন। তাদের স্বজনদের কেউ অপেক্ষায় আছেন এক যুগ, কেউ প্রায় দুই দশক ধরে।

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার রানী বেগম। ২০১৪ সালের মে মাসে স্বামী ইসমাইল ফরাজী তার দুই ছেলে শহিদুল ফরাজী ও সাইকুল ফরাজীকে নিয়ে সাগরে মাছ ধরতে যান। এরপর থেকেই রানী বেগমের জীবনে নেমে আসে অন্ধকার। স্বামী স্থানীয় একটি ছ’মিলে কাজ করতেন। চারদিনের জন্য বড় ছেলের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। এরপর কেটে গেছে এক যুগ। কিন্তু স্বামী-সন্তানদের আর কোনো খোঁজ মেলেনি।

আরেক জেলের গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘২০০৭ সালে আমার ছেলে সাগরে মাছ ধরতে যায়। যাওয়ার সময় বলেছিল, তিনদিন পর ফিরে আসবে। কিন্তু ১৯ বছর পার হয়ে গেলেও আমার ছেলে আর ফেরেনি। এখনো অপেক্ষায় আছি। বেঁচে আছে, নাকি মারা গেছে, তাও জানি না।’

রানী বেগমের মতো এমন আর্তনাদ আর অপেক্ষার প্রহর গুনছেন উপকূলের আরও বহু পরিবার। কারও স্বামী, কারও সন্তান, আবার কারও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেছে সাগরের অতলে। নিখোঁজের পর থেকে ওই পরিবারগুলোর সবার জীবন চরম কষ্টে পড়েছে। অনিশ্চিত ভবিষ্যৎ আর জীবিকার সংকট নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।

পাথরঘাটা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১৮৮ জন জেলে। এর মধ্যে ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ৯১ জন। এরপর ২০২৬ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন আরও চারজন। সব মিলিয়ে গত ৩৩ বছরে নিখোঁজ জেলের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।

জেলা মৎস্য দপ্তরের তথ্য মতে, বরগুনা জেলায় জেলের সংখ্যা ৫২ হাজারেরও বেশি। এত বড় একটি জেলে জনগোষ্ঠীর জীবিকা সম্পূর্ণ নির্ভর করে সাগরের ওপর। অথচ অর্থাভাব ও সচেতনতার অভাবে অনেক ট্রলারেই জীবনরক্ষাকারী সরঞ্জাম, আধুনিক নেভিগেশন ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থার ঘাটতি রয়েছে।

বিভিন্ন জেলে পল্লী ঘুরে জানা গেছে, এ জেলায় বংশপরম্পরায় মাছ ধরার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাগর কিংবা নদীতে মাছ শিকার করেন অনেক জেলে। এদের মধ্যে অনেকেই বাবার হাত ধরে নদীতে নামা আর সাগরে জাল ফেলার মধ্য দিয়েই তারা শেখেন জীবনযুদ্ধের কৌশল।

তবে বৈরী আবহাওয়ায় কীভাবে ট্রলার পরিচালনা করতে হবে, বিপদের সংকেত পেলে কোথায় নিরাপদ আশ্রয় নিতে হবে কিংবা দুর্ঘটনায় কীভাবে উদ্ধার তৎপরতা চালাতে হবে এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত।

শুধু সাগরে বৈরী অবহাওয়াই নয়, সাগরের স্রোতে ভেসে গিয়ে বা ভুলবশত ভারতের জলসীমায় প্রবেশ করে আটক হওয়ার ঘটনাও উপকূলের জেলেদের আরেক ভয়। বিভিন্ন সময়ে আইনি প্রক্রিয়া ও কারাভোগ শেষে বহু বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। তবে বর্তমানে বিদেশের কারাগারে ঠিক কতজন বাংলাদেশি জেলে আটক আছেন, তার কোনো নির্ভরযোগ্য ও কেন্দ্রীয় হিসাব নেই। ফলে নিখোঁজ ও আটক জেলেদের স্বজনদের উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে।

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম চৌধুরী বলেন, ‘দেশের সর্বদক্ষিণের উপজেলা পাথরঘাটা। এখানকার অসংখ্য মানুষ জেলে পেশায় জড়িত। কিন্তু জেলেরা বিপদে পড়লে তাদের উদ্ধারের কোনো সরঞ্জাম নেই। কোস্টগার্ডের নিজেদেরই পর্যাপ্ত সরঞ্জাম নেই। জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি সক্রিয় দল এখানে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।’

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী আমরা প্রত্যেক পরিবারকে সহযোগিতা করছি। বরগুনা একটি মৎস্য অধ্যুষিত জেলা। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে নির্দেশনা আসবে।’

Share this news as a Photo Card

  • Related Posts

    কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

    ডেস্ক নিউজঃ হিমালয়কন্যা খ্যাত উত্তরের জনপদ পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা আর রাতের হিমেল হাওয়ায় জেলার জনজীবনে শীতের অনুভূতি বাড়ছে। আজ শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া…

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    ডেস্ক নিউজ : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের কারণে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 30 views
    ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 31 views
    মিয়ানমারে স্কুল বিদ্রোহী অধ্যুষিত এলাকায় জান্তার হামলায় প্রাণ গেল ৪৭ জনের

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 32 views
    টানা ১০০ ম্যাচে গোল, ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

    • By Sara
    • নভেম্বর ২৮, ২০২৬
    • 33 views
    মুশফিককে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
    ২৮ নভেম্বর ২০২৬

    পাথরঘাটায় ৩৩ বছরে নিখোঁজ ১৯২ জেলে, অপেক্ষায় স্বজনেরা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob