মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে।  

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম ভূকম্পনটি বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর পরপরই রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট এবং পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী অঞ্চলে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪ দশমিক ৮৩০; ৯২ দশমিক ১৮০ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। অন্যদিকে, দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০; ৯২ দশমিক ২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে, প্রায় রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

    ডেস্ক নিউজঃ  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।…

    সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

    ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 2 views
    স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

    সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 3 views
    সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

    দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 9 views
    দেশের ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 9 views
    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার

    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    • By admin admon
    • নভেম্বর ২৬, ২০২৬
    • 9 views
    ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
    ১১ ডিসেম্বর ২০২৫

    মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob