খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেকৃবিতে দোয়া মাহফিল

image_pdfSaveimage_print

শেকৃবি প্রতিনিধিঃ অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। অ্যাব শেকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ ও অ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন এবং সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. মো. জামশেদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহা. আশাবুল হক, অ্যাব শেকৃবি শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. নজরুল ইসলাম সুলতানসহ বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Posts

শিক্ষক সংকটে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান

ডেস্ক নিউজঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় একদিকে প্রশাসনিক দায়িত্বের অতিরিক্ত চাপ পড়ছে শিক্ষকদের ওপর, অন্যদিকে সহকারী…

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজঃ বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

  • By Sara
  • আগস্ট ১৩, ২০২৬
  • 6 views
পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

  • By Sara
  • আগস্ট ১৩, ২০২৬
  • 6 views
বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি

  • By Sara
  • আগস্ট ১৩, ২০২৬
  • 4 views
৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি

ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক!

  • By Sara
  • আগস্ট ১৩, ২০২৬
  • 4 views
ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক!

ফুটপাতের খাবার খেয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী

  • By Sara
  • আগস্ট ১৩, ২০২৬
  • 5 views
ফুটপাতের খাবার খেয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী