মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ অবশেষে পাকিস্তানের মত বদল। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান।

ভূ-রাজনৈতিক উত্তেজনা আর নানা টানাপোড়েনের জেরে শুরুতে ম্যাচটি বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সোমবার রাতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাধুলার চেতনা সমুন্নত রাখতে এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যকার আলোচনার পর জট খুলতে শুরু করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পক্ষ থেকে জানানো কৃতজ্ঞতাকেও তারা ইতিবাচকভাবে দেখছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে, তাদের ক্রিকেটাররা জাতীয় গৌরব আর খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েই মাঠে নামবে।

সূত্র: খালিজ টাইমস

  • Related Posts

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    ক্রীড়া ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাকিস্তান সরকারের ঘোষণার মাধ্যমে বিষয়টি…

    আয়ারল্যান্ডকে হারিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করলো শ্রীলঙ্কা

    ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ফিল্ডিংয়ের ভয়াবহ ব্যর্থতাকে কাজে লাগিয়ে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।  সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে আইরিশদের হাতছাড়া করা চারটি ক্যাচ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 23 views
    গুরুদাসপুর-বড়াইগ্রামে আশার বাতিঘর আব্দুল আজিজ

    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 4 views
    লালমনিরহাট-০৩ আসনে প্রচারণার শেষ লগ্নে দুই দলের শোডাউন

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    • By Reporter
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 3 views
    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই