আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’ বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা এ মন্তব্য করেন।

এ সময় তিনি সরাইল হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকটের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে। যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট। সেই হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো।’

রুমিন ফারহানা জানান, হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ব্যাপক সংকট রয়েছে। কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি এবং স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির অভাবও রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় এখনো পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চলছে।

এ আলোচনায় অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার হাসপাতালের সংকট, শয্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল নির্মাণের দাবি জানান।

  • Related Posts

    দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

    ডেস্ক নিউজ : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান…

    ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত

    নিজস্ব প্রতিবেদকঃ টেলিভিশনের ঝলমলে পর্দা, ক্যামেরার ফ্ল্যাশ – দর্শকের চোখে সবই যেন এক আলোকিত জগতের প্রতিচ্ছবি। কিন্তু সেই আলোর নিচেই যদি জমে থাকে নিকষ অন্ধকার? যদি ক্যামেরার পেছনের করিডোরে গড়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কত দিন থাকতে পারে বৃষ্টি?

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 22 views
    কত দিন থাকতে পারে বৃষ্টি?

    হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 20 views
    হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত

    আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 19 views
    আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

    বিশ্বকাপে শাকিরার সঙ্গে মঞ্চ মাতাবে ‘গেটো কিডস’

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 18 views
    বিশ্বকাপে শাকিরার সঙ্গে মঞ্চ মাতাবে ‘গেটো কিডস’

    দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

    • By Reporter
    • মে ২৬, ২০২৬
    • 21 views
    দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

    ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত

    ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত